উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে উজিরপুরের গুঠিয়া নিজ বাড়িতে তিনি এ মতবিনিময় সভা করেছেন।সভায় তিনি সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে এলাকায়
সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, প্রচার সম্পাদক হিমেল, সদস্য শামসুল আলম জুলফিকার ও আব্বাস আলী তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন খান, সিনিয়র সভাপতি এস এম আলাউদ্দীন, সহ-সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি এ এফ এম সামসুদ্দোহা আজাদ এবং পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিঞা।
সভায় সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকরা যেন নির্বিঘ্নে ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে।
সাংবাদিকরা এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংবাদ পরিবেশন, ভোটপ্রচারণা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রার্থীদের সঙ্গে এ ধরনের খোলামেলা মতবিনিময় অংশগ্রহণমূলক গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।
রিপোর্টার্স২৪/এসসি