আটকরা হলেন মাদক ব্যবসায়ী আপন ও করিম। তারা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। অপর আটক পিকআপভ্যানচালক গাজীপুর জেলার বাসিন্দা মাছুম।
র্যাব জানায়, পিকআপভ্যানযোগে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে গাঁজা পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপভ্যান জব্দ করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাট ব্যবহার করে মাদক পাচার করে আসছিল এবং এই পথটি মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/এসএন