ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজনীতিক ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছেন পাইলট এবং অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বরামতি বিমানবন্দরের কাছে। উড়োজাহাজটি মুম্বাই থেকে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছিল। স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে জরুরি অবতরণের চেষ্টা চলাকালীন এটি বিধ্বস্ত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত পাওয়ার বরামতিতে জেলা পরিষদ নির্বাচনের জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিমান দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। এই দুর্ঘটনা ভারতের রাজনীতিতে শোকের ছায়া ফেলেছে এবং দেশজুড়ে সতর্কতা ও উদ্বেগের সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম