রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর বিএনপির দলীয় প্রধান তারেক রহমান রাজশাহী সফরে যাচ্ছেন। এই সফর ঘিরে জেলা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে।
জানা গেছে, জেলার ১৩টি সংসদীয় আসন এবং রাজশাহী বিভাগের তিন জেলার নেতাকর্মী ও সাধারণ জনগণ সমাবেশে অংশগ্রহণ করবেন। স্থানীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, জনসভায় তিন লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ধানের শীষের প্রার্থীর জন্য তিনি আসছেন, জনগণের জন্য আসছেন। আমাদের আশা, এই সভায় ভোটের সংখ্যা দ্বিগুণ হবে।
বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ২৯ জানুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিতব্য জনসভা ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ জনসমুদ্রে পরিণত হবে, ইনশাল্লাহ। সমাবেশের নিরাপত্তা ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও মহানগরের নেতা-কর্মীরা জনসাধারণের মধ্যে সভার বিষয়ে তথ্য ছড়িয়ে দিচ্ছেন।
এর আগে, ২০০৩ সালে তারেক রহমান রাজশাহীতে বিএনপি নেতা-কর্মীদের প্রশিক্ষণের জন্য সফর করেছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম