রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ৫ বছর বয়সী মিসবাহ নামের শিশু তার বাড়ির পাশে থাকা খোলা নলকূপের গভীর গর্তে পড়ে যায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করে।
রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার সময় শিশুটি অসাবধানতাবশত গর্তে পড়ে যায় এবং উদ্ধার কার্যক্রম অবিলম্বে শুরু করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি