ক্রীড়া প্রতিবেদক: নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নেবে না। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভারত সফরের অনুমতি দিয়েছে শুটারদের জন্য।
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটাররা বুধবার সরকারি আদেশ (জিও) পেয়েছেন। প্রতিযোগিতা শুরু হবে ২ ফেব্রুয়ারি এবং চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
শুটিং টুর্নামেন্ট ইনডোর এবং সংরক্ষিত এলাকায় হওয়ায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তার ৩১ জানুয়ারি দিল্লি যাবেন। রবিউলের প্রথম ম্যাচ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি