রিপোর্টার্স২৪ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের ৪৪ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে। শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতলেবুর রহমান রেজা, মো. আবুল কালাম আজাদ, মো. এনামুল হক শিল্পী ও সদস্য মোছা. মুনমুন রহমান প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপির কিছু নেতা-কর্মীও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার হয়েছেন। এতে জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা সহ-সভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার ও দুই ইউনিয়নের সাধারণ সম্পাদকরা অন্তর্ভুক্ত।
ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা, পৌরসভা ও ধোবাউড়া উপজেলার বিএনপির বিভিন্ন নেতা-কর্মীকেও বহিষ্কার করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক, সদস্য ও অন্যান্য পদে থাকা মোট ৪৪ নেতা-কর্মী প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছেন।
https://www.facebook.com/share/p/1FxGu2uZk7/
রিপোর্টার্স২৪/আয়েশা