ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়নরে একটি বাড়িতে ডাকাতেরা লুটপাট চালিয়েছে। জানা যায়, নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি ১২ আনা স্বর্ণ নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লাখ ১০ হাজার টাকা।
গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মো. আব্দুস সালাম (৪২) ছেলেকে নিয়ে পিকনিক থেকে ফিরছিলেন। বাড়ি পৌঁছে জানতে পারেন ডাকাতরা তা মা ও স্ত্রীকে দেগারের মুখে জানালার সঙ্গে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। স্ত্রীকে মারধর করে এবং ভয় দেখায়। চারজন পাহারা দেয় বাকিরা আলমারি-লকার ভেঙে সব লুট করে নেয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডাকাতরা রংপুর-ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কথা বলছিলো। বয়স ১৮-৩৫ বছরের মধ্যে, কয়েকজনের দাড়ি ছিল। দেখলে চিনতে পারবেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ডাকাত দলকে গ্রেপ্তারের চেষ্টায় আছে।
রিপোর্টার্স২৪/মিতু