রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “The Voice of RMSTU’’ শিরোনামে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–১ এর সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে ক্যারিয়ার গঠনে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে এমপ্লয়াবিলিটি স্কিল অর্জনের ওপর গুরুত্ব দেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ,ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম। প্রথম রানারআপ হন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার।
রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার রাব্বি তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলিফ সাঈদ ফাতিক ও আকলিমা আক্তার।
রিপোর্টার্স২৪/বাবি