নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্যান্য ঘটনায় ৫০৫ জন।
রোববার (৪ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, আভিযানিক কার্যক্রমে ১টি বিদেশি পিস্তল, ১টি পেন গান, ৬টি এলজি, ১টি রাইফেল, ১টি একনলা বন্দু, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/নাইম