স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য একটি দল বোরকা ও হিজাব প্রস্তুত রেখেছে। দলটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. মাহদী বলেন, লক্ষ্মীপুরে অবৈধ নির্বাচনি সিল তৈরির অভিযোগে আটক একজন ব্যক্তি জামায়াত নেতার নির্দেশে ওই কাজ করেছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় বিএনপি আশঙ্কা করছে, নির্বাচনের পরিবেশ প্রভাবিত হতে পারে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে বোরকা বা হিজাব পরা ভোটারদের নারী কর্মকর্তাদের মাধ্যমে পরিচয় যাচাই নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং জাল ভোট রোধে কমিশনকে সরকারিক সহযোগিতা দিতে হবে।
ড. মাহদী ব্রিফিংয়ে বিএনপির ইশতেহারের ইতিবাচক দিক তুলে ধরেন এবং ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন আসনে তারেক রহমানের নির্বাচনি জনসভার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসসি