রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণটি দেশের সর্বপ্রথম সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাষণে নির্বাচনের পূর্ববর্তী প্রস্তুতি, দলের অবস্থান এবং জনগণের প্রতি আহ্বান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বার্তা জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম