স্টাফ রিপোর্টার: ঢাকা-১৩ আসনের এমপি প্রার্থী ববি হাজ্জাজ দাবি করেছেন তিনি বিগত হাসিনা সরকারের সময়ে গুমের শিকার হয়েছিলেন। তাকে দেশ ছাড়াতে বন্দুকের নল ধরা হলেও তিনি দেশ ছেড়ে যাননি।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় সভাপতির বক্তব্যে ববি এ দাবি করেন।
ববি হাজ্জাজ বলেন, নির্বাচিত হলে ১৮০ দিনের মধ্যে রাস্তা ঘাটের উন্নয়ন করব। জলাবদ্ধতা নিরসনে খাল খনন করব।
ববি বলেন, আপনারা যদি ভোট দিয়ে জয়ী করেন এই আসনে ৭ ওয়ার্ডে মাসে সাত দিন মিটিং করব, যেখানে সব কাউন্সিলর থাকবেন। জনগণ উপস্থিত থেকে তাকে প্রশ্ন করতে পারবেন। তিনি জবাবদিহি করবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব