রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভোটকেন্দ্রও সরাসরি নজরের কেন্দ্রে থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা তাদের নির্বাচনি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,
শায়রুল জানান, তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। ভোট কেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেবেন।
এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।
রিপোর্টার্স২৪/ঝুম