রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তার ভোটারদের মধ্যে বেশিরভাগ জেন-জি এবং তারা শাপলাকলিতে উদ্যমে ভোট দেবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, “যদি কেউ তাদের সঙ্গে গ্যাঞ্জাম করতে চায়, তারা সেটা করবে। তখন পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়ও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল না।
নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে দিন। নারীরা দলে দলে ভোট দিতে আসছেন তাদের সঙ্গে কোনো ঝামেলা হবে না।
তিনি আরও বলেন, যদি কেউ অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, আমরা শক্ত হাতে তা দমন করব এবং সংশ্লিষ্টদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।
এনসিপির এই নেতা বলেন, আমাকে ভোট দিলে সেটা আসলে আমার জন্য নয়, বরং ওসমান হাদি ভাইয়ের জন্য। আমার বিজয় নয়, তার বিজয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা পুলিশ জোয়ার দেখে কিছু মানুষ ভয় পাচ্ছে। আমি যেভাবে জেন-জিদের ভালোবাসা পাচ্ছি, তা আমাকে আরও উৎসাহ দিচ্ছে। তারা রাত জেগে কাজ করেছেন এবং ভোট দিতে আসবেন।
তিনি হারের প্রস্তুতি নিয়েও বলেন, যদি কোনো কারণে হেরে যাই, আমি এখন যে পরিশ্রম করছি, তা দ্বিগুণ করে দেব। যারা আমাকে হামলার চেষ্টা করেছিল, তাদের মাফ করে দিয়েছি এবং ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।
রিপোর্টার্স২৪/ঝুম