ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের ৩০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৩৩,১৫৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লার প্রতীকে ২১,৬৪৯ ভোট।
রাত ৮টা পর্যন্ত পাওয়া এই ৩০টি কেন্দ্রের ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, ফখরুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১,৫০৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
বিশেষভাবে বিএনপি মহাসচিবের নিজ কেন্দ্র ‘ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পড়েছে। এখানে ফখরুল পেয়েছেন ১,৭৭৭ ভোট, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৬১২ ভোট, এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিম (হাতপাখা প্রতীকে) পেয়েছেন ২৬ ভোট।
ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩০টি কেন্দ্রের স্থানীয় ফলাফল পাওয়া গেছে।
রিপোর্টার্স২৪/এসসি