হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল অনুযায়ী, তিনি ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা প্রতীক)কে প্রায় দ্বিগুণ ব্যবধানে হারিয়েছেন; সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।
এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া।
ড. রেজা কিবরিয়া সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সন্তান। নির্বাচনের কিছুদিন আগে তিনি বিএনপিতে যোগ দেন।
ফল প্রকাশের পর স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ মিছিল লক্ষ্য করা গেছে। চূড়ান্ত ফলাফল জানতে এখনও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
রিপোর্টার্স২৪/এসসি