ভোলা প্রতিনিধি: ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামকে বড় ব্যবধানে হারিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আন্দালিভ রহমান পার্থ ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট, আর ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।
এর ফলে ভোলা-১ আসনে পার্থ দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ সালে তিনি প্রথমবার এমপি হিসেবে নির্বাচিত হন।নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় উত্তেজনা বিরাজ করলেও, ভোটের ফলাফলে শেষ হাসি হাসতে পারেননি জামায়াত।
রিপোর্টার্স২৪/এসসি