স্টাফ রিপোর্টার: ঢাকা–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ আসনের ১০৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের মির্জা আব্বাস ৫৭,০৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, পেয়েছেন ৫১,৩৯৬ ভোট।
ফলে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫,৬৯৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি