সিনিয়র রিপোর্টার :
দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ থেকে শুক্রবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরের ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তরা ১৬ নং সেক্টর থেকে ১টি থ্রি নট থ্রি রাইফেল, ১৮টি শটগান কার্তুজ এবং ২টি ৭.৬২ মি: মি: গুলি উদ্ধার করা হয়। অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় তল্লাশী শেষে প্রাপ্ত অবৈধ রাইফেল, শটগান কার্তুজ ও গুলি তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।