স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, দেশে কিছু ছোটখাটো ঘটনা ঘটলেও নতুন সরকারের শপথ গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত হবে।
রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বললে এ্যানী বলেন, সরকার প্রধান ও দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবেন না,এই শর্তের বিষয়ে বিএনপির পদক্ষেপ শপথের আগেই স্পষ্ট করা হবে।
এ্যানী আরও জানান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় করছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রবিবার একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
এভাবে দল শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি তদারকি করছে এবং অনুষ্ঠানের পর দেশব্যাপী শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার দিকে মনোযোগ দিচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি