ফরিদপুর প্রতিনিধি: গত ১৪ এবং ১৬ই ফেব্রুয়ারী ২০২৬, ফরিদপুর ডিবেট ফোরাম আয়োজন করে শেখ মনিরুজ্জামান অভি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
১৪ই ফেব্রুয়ারী, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
যেখানে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, জিলা প্রশাসন স্কুল, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৬ টি দল অংশগ্রহণ করে।
১৬ই ফেব্রুয়ারী জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর এ প্রতিযোগিতার ফাইনাল, সমাপনী, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনালে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিম অর্কিড এবং পদ্মজা। ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আঞ্জুম, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রকাশনা সম্পাদক মুসাহো মুকুল সহ আরো অনেকে।
সমাপনী এবং পুরস্কার বিতরণী পর্বে অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহবায়ক জনাব তৌহিদুল ইসলাম স্টালিন, ফরিদপুর ডিবেট ফোরামের উপদেস্টা জনাব হাসানুজ্জামান, ডাঃ নিশাত চৌধুরী প্রভাষক, প্যাথলজি বিভাগ,ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর, আশরাফুল আজম শাকিল, সহযোগী অধ্যাপক, রাষ্টবিজ্ঞান বিভাগ, রাজেন্দ্র কলেজ, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ আরো অনেকে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম পদ্মজা।
এছাড়াও বিশেষ আয়োজন হিসেবে ছিল কুইজ প্রতিযোগিতা যার বিষয় ছিল বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর ৫ জন কে পুরস্কৃত করা হয়। সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দর ভাবে এ আয়োজন সম্পন্ন হয়।
রিপোর্টার্স২৪/মিতু