রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ পড়িয়েছেন।
সকালে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলে তবেই জামায়াত শপথ নেবে, তা না হলে নয়। তবে দুপুরে সবাইকে অবাক করে দিয়ে নির্ধারিত সময়ে তারা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ধারণা করা হচ্ছে, বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে কেন্দ্র করে প্রথমে এই মনোভাব থাকলেও পরে শপথ নেওয়াকেই যুক্তিযুক্ত বলে মনে করেন দলটির হাইকমান্ড।
শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
রিপোর্টার্স২৪/আরকে