বাউফল প্রতিনিধি :
'সবার জন্য কুরবানী' স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী দেড় হাজারের অধিক গরু ও ছাগল কুরবানী করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। এই কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ মাঠে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধি হাফেজ মাওয়ালা জিহাদুল ইসলাম দুইটি ছাগল কুরিবানী করেন। ঈদ উল আজহার দিন সকাল সাড়ে দশটায় সবার জন্য কুরবানী কর্মসূচি বাস্তবায়নে পূর্ব নির্ধারিত ত্রিশটা পরিবারকে ১ কেজি করে মাংশ উপহার প্রদান করেন।
গত দুই সপ্তাহে অনেক যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ৩০টি পরিবারকে টোকেন প্রদান করে আস সুন্নাহ প্রতিনিধি। টোকেন দেখিয়ে উপহার পাওয়া পরিবারের সদস্যরা উপহার গ্রহণ করেছেন। আগামী দিনে বাউফল উপজেলাতেও নিয়মিত ভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করবে আস সুন্নাহ ফাউন্ডেশন।
.
রিপোর্টার্স২৪/এস