স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকের সভাপতিত্ব করেন।
সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণ উপস্থিত ছিলেন, আর কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীলরা নির্বাচিত ও শপথ গ্রহণ করেন।
নির্বাচিত নায়েবে আমিররা হলেন:এটিএম আজহারুল ইসলাম এমপি,অধ্যাপক মুজিবুর রহমান এমপি,ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি,মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)।
সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে ৭ জন মনোনীত হয়েছেন:
মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। প্রধানদের মধ্যে আছেন এমপি এবং সাবেক এমপি, শিক্ষক, আইনজীবী ও ধর্মীয় নেতারা। এছাড়া ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন।
কেন্দ্রীয় মজলিসে শূরার জাতীয় পর্যায়ের সদস্য ৫৯ জন, নারী সদস্য ১৭ জন। ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হলেন মাওলানা এটিএম মা’ছুম।
দলের সারা দেশের ১৪টি অঞ্চলের পরিচালকরা হলেন:
রংপুর-দিনাজপুর: মাওলানা আবদুল হালিম
বগুড়া: এটিএম আজহারুল ইসলাম এমপি
রাজশাহী: মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
কুষ্টিয়া-যশোর: মোবারক হোসাইন
খুলনা: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি
বরিশাল: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
ময়মনসিংহ: অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
ঢাকা মহানগরী: মিয়া গোলাম পরওয়ার
ঢাকা উত্তর: সাইফুল আলম খান মিলন এমপি
ঢাকা দক্ষিণ: আবদুর রব
ফরিদপুর: ড. হামিদুর রহমান আযাদ
সিলেট: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
কুমিল্লা-নোয়াখালী: মাওলানা এটিএম মাছুম
চট্টগ্রাম: মাওলানা মুহাম্মাদ শাহজাহান
রিপোর্টার্স২৪/এসসি