ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : রাত ১২ টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অমর একুশের দীপ্তময় সূরের মাধ্যমে একুশের প্রভাত ফেরি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গা উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওয়াহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুম মোল্লা, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরন, মীর্জা ইমরান, পৌর বিএনপি নেতা আবু জাফর মুন্সী,মিজানুর রহমান পান্না,ছাত্রদল নেতা মিসান, আবিদ, যুবদল কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও একুশের প্রথম প্রহরে শহীদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু