রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন।
বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, বেগম সেলিমা রহমান ২০০১-২০০৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টার্স২৪/আরকে