শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার গোয়ালপট্টি বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে চার বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪১ ধারা অনুযায়ী প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মাহবুবা হক।
অভিযানে মোট ছয়জন বিক্রেতার দুধের নমুনা ল্যাকটোমিটার ও মিল্ক অ্যানালাইজার মেশিনে পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের নমুনায় বিভিন্ন মাত্রায় বাহির থেকে মিশ্রিত পানি (অ্যাডেড ওয়াটার) পাওয়া যায়। বাকি দুইজনের নমুনায় পানি মেশানোর প্রমাণ মেলেনি।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. ওয়ালিফা জাহান কনা, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
রিপোর্টার্স২৪/বাবি