নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারির আগ মূহুর্তে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. নাইম মোল্যা হবখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে।
নিহতের স্বজনরা জানান, নাইম মোল্যা ধান ক্ষেতে পানি দিয়ে ইফতার করার জন্য নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। হাড়িগড়া বাসস্ট্যান্ডে মোড় ঘুরার সময় নসিমন উল্টে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/মিতু