নাটোর প্রতিনিধি: অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রজেক্ট সম্পর্ণ বিনামূল্যে চক্ষু স্বাস্থ্যসেবা ও চশমা প্রদান দিনব্যাপী ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় মানবিক সেবা ফাউন্ডেশন এর আয়োজনে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্যসেবা ও চশমা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবিক সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি শাহাদাত উল্লাহ নূর সুমন, বনপাড় ডিজিটাল চক্ষু হাসপাতালের চক্ষু ডাক্তার এমদাদুল হক হক অন্যনরা উপস্থিত ছিলেন। এসময় রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা ও অপারেশনের ব্যাবস্থা করা হবে
রিপোর্টার্স২৪/মিতু