স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে।
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
পদ থেকে সরানোর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বর্তমান গভর্নর আহসান মনসুরকে ব্যাংক থেকে বের হতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।”
এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন এবং ভবিষ্যতে ব্যাংকিং নীতিতে নতুন নেতৃত্বের প্রভাব বিষয়ে সমালোচকরা ও অর্থনীতিবিদরা সতর্ক নজর রাখছেন।
রিপোর্টার্স২৪/এসসি