স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নীরবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিভিন্ন মাধ্যমে তাঁর অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক মন্তব্য ছাড়াই ব্যাংক ত্যাগ করেন।
সাবেক গভর্নরের এ আচরণে আর্থিক খাতে অনিশ্চয়তা ও জল্পনা তৈরি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।এরপর আর কোনো মন্তব্য দেননি।
সূত্র জানিয়েছে, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ব্যাংকে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ করেই অপসারণ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই অফিস ত্যাগ করেন। এই আকস্মিক প্রস্থান ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/এসসি