হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়া সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার দুই সমর্থক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এমপি হান্নান মাসউদ পরিদর্শনে যান। এই সময় দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হান্নান মাসউদ বলেন, প্রকল্প বাজার পরিদর্শনের সময় বেলাল মাঝির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। তিনি আরও উল্লেখ করেন, ২০১৮ সালের সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে বেলাল মাঝি জড়িত ছিলেন।
হাতিয়া থানার ওসি সাইফুল অলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।
রিপোর্টার্স২৪/এসসি