স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান । মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭, ১৯৭২)-এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মোস্তাকুর রহমানকে চার বছরের মেয়াদে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পদ গ্রহণ করবেন।
নিয়োগ সংক্রান্ত আরও বলা হয়েছে, গভর্নর পদে দায়িত্ব পালনের সময় বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে প্রদান করা হবে এবং নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
রিপোর্টার্স২৪/এসসি