ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে একটি পুকুরপাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়।
এ বিষয়ে যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/মিতু