স্টাফ রিপোর্টার : ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তিনি মহান আল্লাহর কাছে সেই তাওফিক কামনা করে বলেন, তাঁর এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।
এ বিষয়ে তিনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতৃবৃন্দ কঠোর নজরদারি রাখছেন বলেও জানান।বুধবার সন্ধ্যায় উত্তরা ১১ নম্বর সেক্টর খেলার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল হৃদয়, সহ-সভাপতি, সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, মোঃ জামির হোসেন, সাবেক যুবদল নেতা শিমুল আহমেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির মোঃ আলাউদ্দিন ও জাকির হোসেন।
রিপোর্টার্স২৪/এসসি