বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রদল জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ৯ রমজান সাবগ্রাম এলাকায় দারুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা ইফতার মাহফিলের পরিবর্তে এতিম শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অসহায়দের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।
এ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবুর মুন্না ও সহ-সভাপতি আরিফুল ইসলাম।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এর ফলে সংশ্লিষ্ট এতিমখানার শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন, শরিফুল ইসলাম নিরব; যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ রেদোয়ান, আশিকুর রহমান সম্রাট, এস. এম. জাকির হাসান, মোহর হাসান, নাহিদ হাসান, নাঈম হাসানসহ সাধারণ সম্পাদক মুহিব হাসান; জিতু সরকার; সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন; ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান; শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন; সহ-সভাপতি শাহাদাৎ হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন; সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, নাফিস আল মারুফ, মোস্তাকিম হাসান, জিহাদ আহমেদ, সাব্বির আহমেদ, নাফিউল সিন; সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, আবু হাসান; সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব আহসান হাবিব সাকিব, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, রবিউল ইসলাম; ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুরাগ; ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মেরাজুল ইসলাম (মিলন)সহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
রিপোর্টার্স২৪/এসএন