প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 27-02-2026 ইং
সংবাদ শিরোনামঃ বগুড়ায় ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে পবিত্র রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকেল ৪টায় আন-নববী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতে ইসলামী আমির ও সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ পারভেজের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি আবু আসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের শিক্ষা ও দাওয়াহ সম্পাদক হেদায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুর রহমান, বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আজগর আলী, জোন সদস্য ইঞ্জিনিয়ার বজলুর রহমান এবং ওলামা সম্পাদক মাওলানা জাহিদুর রহমান।
বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি এজাজ আহমেদ আসলাম, ১৭ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি আবু হানিফসহ ওয়ার্ড জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।