আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি আফগানিস্তানে পুনরায় হামলা চালায়, তাহলে কাবুল আরও জোরালো ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাবে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ শুক্রবার এই তথ্য জানিয়েছে।
আফগান সরকারি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশ-এ পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে পাকতিকা প্রদেশে একটি বাড়িতে হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশ-এ আফগান তালেবান নেতৃত্বের একটি আস্তানায় পাকিস্তানের বিমান হামলা চালানো হয়েছে।
আফগান নাগরিক জরঘন আল-জাজিরাকে জানান, হামলা শুরু হলে মানুষ পরিবার নিয়ে দিগ্বিদিক ছুটে যান, অনেকেই মালামাল ফেলে পালিয়েছেন। কেউ কেউ সন্তানদেরও খুঁজে পাননি। হামলায় অন্তত দু-তিনটি শিশু নিখোঁজ রয়েছে এবং তিন থেকে চারজন আহত হয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি