ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মিরানশাহ ও স্পিনওয়ামে পাকিস্তানি সামরিক ক্যাম্পে শনিবার আফগানিস্তানের তালেবান যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে। আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ এই তথ্য জানিয়েছে।
অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ জানিয়েছে, হামলার ফলে স্পিনওয়াম ক্যাম্পে আগুন ধরেছে। একই সূত্র বলেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনী যদি বিমান হামলা চালায়, তার প্রতিশোধ হিসেবে আফগান যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
যদিও ফের পাল্টাপাল্টি হামলা চলেছে, পাকিস্তানে এ হামলায় কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি তার সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে সক্ষম।
তিনি বলেন, আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম