ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে সফলভাবে বোমা ফেলতে পেরেছে তাদের যুদ্ধবিমান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিতে বোমা ফেলতে সফল হয়েছে ইরানের বিমানবাহিনী।
ইরানের সেনাবাহিনী বলছে, বেশ কয়েকটি ঘাঁটিতে সফলভাবে বোমা হামলা চালানো হয়েছে। এই অঞ্চলে থাকা শত্রুপক্ষের সব সামরিক কেন্দ্র তাদের নাগালেই রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে, ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাংকার স্কাইলাইটে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। ট্যাংকারে থাকা ২০ জন ক্রুর সবাইকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব