আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি।
রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব তেহরানের নারমাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবনে হামলা চালানো হয়। এতে তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে প্রো-রেজিম গণমাধ্যম দাবি করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলাটি শনিবার গভীর রাতে সংঘটিত হতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়।
এ ঘটনায় এখনো ইরানের সরকারি শীর্ষ মহল থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি