রিপোর্টার্স স্পোটস ডেস্ক : এএফসি বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হারল বাংলাদেশ। হামজা চৌধুরী, রাকিব হোসেন, শমিত সোমরা ভালো খেলেছেন। সিঙ্গাপুরের চেয়ে সুযোগও বেশি তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু দারুণ উত্তেজনা ছড়ানো আর রোমাঞ্চ উপহার দেওয়া ম্যাচটিতে শেষ পর্যন্ত ১–২ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল।
ম্যাচের দুই অর্ধে দুটি গোল খেয়ে ২–০তে পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফিরেছিল হামজার রক্ষণচেরা পাস থেকে রাকিবের গোলে। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও আর গোল পায়নি। এমনকি শেষ সেকেন্ডেও দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। তখনই শেষ বাঁশি বাজান রেফারি। হেরে যায় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল বাংলাদেশ। তবে প্রথম ভালো সুযোগটি পায় সিঙ্গাপুর। নবম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে শট নিতে গিয়ে পড়ে যান সিঙ্গাপুরের মিডফিল্ডার সং উই ইয়ং। ফলে ফাঁকা বারেও বল পাঠাতে পারেননি তিনি, বল বক্সের ডান পাশ ঘেঁষে বাইরে চলে যায়।
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু ৪৫ মিনিটে কপাল পুড়ল বাংলাদেশের, যখন সিঙ্গাপুর গোল করে এগিয়ে যায়।
লম্বা থ্রো থেকে বল বাংলাদেশের বক্সে। গোলকিপার মিতুল মারমা বল পাঞ্চ করলেও বিপদমুক্ত হয়নি। সিঙ্গাপুরের এক খেলোয়াড় মিডফিল্ডার সং উই ইয়ংয়ের কাছ থেকে বল পাঠান। পোস্টের কাছ থেকে আলতো করে তিনি বল জালে পাঠিয়ে দলকে ১-০ করে এগিয়ে নেন।
বিরতির এক মিনিট আগে অর্থ্যাৎ ম্যাচের ৪৪ মিনিটের সময় বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে পারেননি। বক্সের মধ্য থেকে হেড দিয়ে সিঙ্গাপুরের একজন বল দেন ডান দিকে। সেখান থেকে তিনি বল দেন বাঁ পাশে। শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। হামজা চৌধুরী অনেক দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ফলে ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ।
বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করলেও ৫৯ মিনিটে বাংলাদেশকে ০–২ গোলে পিছিয়ে দিতে সিঙ্গাপুরের দ্বিতীয় গোলটি করেছেন ইকসান ফান্দি।
অনেক সুযোগ নষ্টের পর অবশেষে গোল পেলেন রাকিব হোসেন। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানালেন রাকিব।
বাংলাদেশ ১–২ সিঙ্গাপুর। লাল–সবুজের প্রতিনিধিরা এখন ম্যাচে সমতা আনার চেষ্টায়।