রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী উপজেলার কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের চন্দনা ব্রিজ সংলগ্ন চন্দনা নদী থেকে মো. আসলাম শেখ (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।
বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের চন্দনা ব্রিজের নিচ থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
নিহত আসলাম শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের পিয়ার আলী শেখের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। রাতে আর বাড়িতে ফেরেনি আসলাম শেখ। বুধবার সকালে স্থানীয়রা কালুখালী উপজেলার চন্দনা নদীতে একটি মরদেহ দেখতে পায়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
রাজবাড়ীর সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দ্রেববত সরকার বলেন, আমরা প্রথমে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদহে উদ্ধার করি। পরে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমরা ধারণা করছি, ইজিবাইক ছিনতাই করে আসলাম শেখকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
.
রিপোর্টার্স২৪/এস