স্টাফ রিপোর্টার: ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৃহস্পতিবার (৫ মার্চ) জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে। জামায়াতের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলের অন্যান্য প্রতিনিধি ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
বৈঠকে জাতীয় সংসদে জামায়াতের ভূমিকা, সরকারের ইতিবাচক উদ্যোগে সহায়তা, জনগণের স্বার্থ রক্ষা ও ডেপুটি স্পিকার পদ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়। দলের পক্ষ থেকে বলা হয়েছে, "সংসদে ভাইব্রেন্ট রোল পালিত হবে, এবং জনগণের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেবে দলটি।"
একই দিনে পল কাপুরের সাথে বিএনপির বৈঠক সকাল ১১টায় এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও এনসিপি বৈঠক স্থগিত হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি