স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই একাধিকবার ঘটেছে। দুই দল একে অপরের সঙ্গে ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে প্রত্যেকে ৫টি জয় এবং ৫টি ড্র নিয়েছে। পরিসংখ্যান দুই দলের সমান হলেও সম্প্রতি সিটির কাছে হেরে যাওয়ায় রিয়ালের মনোবলে আঘাত লাগার কথা।
তবে কোচ আলভারো আরবেলোয়া নিশ্চিত করেছেন, ম্যানসিটির বিপরীতে তার দল হীনমন্যতায় ভোগবে না। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে প্রথম লেগে মুখোমুখি হচ্ছে দুই দল। শেষবার তারা ডিসেম্বরে মুখোমুখি হয়েছিল, যেখানে ম্যানসিটি আধিপত্য বিস্তার করে ২-১ গোলে জয়ী হয়েছিল।
আরবেলোয়া সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা রিয়াল মাদ্রিদ। আমরা কখনো নিজেদের অন্যদের চেয়ে কম মনে করি না। কারো কাছে নিজেকে ছোট বা দুর্বল ভাবি না। আমরা প্রতিপক্ষ সম্পর্কে ভালো জানি ক্লাব, কোচ পেপ গার্দিওলা, খেলোয়াড় সব কিছু। আমরা উত্সাহ ও উত্তেজনা নিয়ে খেলব এবং জেতার জন্য মাঠে নামব।”
মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে জানিয়েছেন, “গতবারের ম্যাচের মতো এবার হবে না। এখন হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম, যা পুরো বিষয়টিকে পাল্টে দিয়েছে। দ্বিতীয় লেগের জন্য ভালো ফলাফল গুরুত্বপূর্ণ। আমরা চাই না আগের ভুলের পুনরাবৃত্তি ঘটুক।”
আরবেলোয়া আরও বলেন, গার্দিওলা সবসময় নতুন চমক তৈরি করেন। তার দলগুলোতে নানাভাবে বৈচিত্র্য থাকে গঠন, আক্রমণের ধরন, এমনকি যেসব খেলোয়াড় সাম্প্রতিক সময় মাঠে দেখা যায়নি তাদের ব্যবহার।
পরিবর্তন না হলে আমি অবাক হবো।একই সময়ে, বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার রেফারিদের প্রভাবিত করার অভিযোগের জবাবে আরবেলোয়া মন্তব্য করেন, “প্রার্থী লাপোর্তা? তিনি সেই ব্যক্তি যিনি নেগ্রেইরাকে অর্থের পরিমাণ চারগুণ বাড়িয়েছেন। এ বিষয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই।”
রিপোর্টার্স২৪/ঝুম