আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় গুরুতর জখম হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিহত আয়াতোল্লা খামেনির ৫৬ বছর বয়সী পুত্র মোজতবা তার এক পা হারিয়েছেন এবং যকৃতেও মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি কোমায় রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মোজ়তবা বর্তমানে তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে পুরো হাসপাতাল ভবনকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা হয়েছে। তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী ও বিশেষজ্ঞ চিকিৎসক মহম্মদ রেজা জাফরগজানি নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড।
মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল গত ৯ মার্চ। ইরানের সরকারি সংবাদমাধ্যমে তাঁকে ‘জানবাজ অফ রমজন’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যার অর্থ ‘একজন আহত অভিজ্ঞ সেনাপতি’। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জল্পনা শুরু হয়।
এর আগে বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়কশিয়ানয়ের পুত্র ইউসুফ পেজকশিয়ান দাবি করেছিলেন, দেশের নতুন নেতা নিরাপদ ও সুস্থ আছেন। তবে ব্রিটিশ সংবাদপত্রটি তেহরানের এক চিকিৎসকের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মোজতবা গুরুতর আহত এবং কোমায় রয়েছেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা (অপারেশন লায়নস রোর ও অপারেশন এপিক ফিউরি) চালানো হয়। সেই হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী খামেনেই। ওই সময় মোজতবা গুরুতর আহত হন, তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ নিহত হন, এবং বর্তমানে জানা যায়, মোজতবার স্ত্রী জাহরা ও আট বছরের পুত্র বাঘও নিহত হয়েছেন। আনন্দবাজার
রিপোর্টার্স২৪/এসসি