স্টাফ রিপোর্টার: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার(১২ মার্চ )রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান তাঁর শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং মহান রবের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
পরিদর্শনে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।
রিপোর্টার্স২৪/এসসি