ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরাকি কুর্দিস্তানে এক হামলায় একজন ফরাসি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বৃহস্পতিবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ইরাকের এরবিল অঞ্চলে এক হামলার সময় ‘সপ্তম আলপাইন চেসার্স ব্যাটালিয়নের ওয়ারেন্ট অফিসার আরনাড ফ্রিয়ন ফ্রান্সের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সংহতি প্রকাশ করেন।
প্রেসিডেন্ট আরও জানান, ওই হামলায় বেশ কয়েকজন ফরাসি সেনাও আহত হয়েছেন।
ম্যাক্রোঁ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৫ সাল থেকে আইএস (ওঝওঝ)-এর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত আমাদের বাহিনীর ওপর এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরাকে তাদের উপস্থিতি সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। চলমান ইরান যুদ্ধ এ ধরনের হামলাকে কোনোভাবেই জায়েজ করতে পারে না। সূত্র : সিএনএন
রিপোর্টার্স২৪/এন এইচ