দাগনভূঞা প্রতিনিধি: মলম পার্টির খপ্পরে পড়েছেন দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম।
রোববার (১৫ মার্চ) দুপুর বারটার দিকে বসুরহাট রোডে এ ঘটনা ঘটে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান কাগজপত্র খোয়ালেন মমতাজ বেগম।
প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, ওইদিন দুপুর বারটার দিকে উপজেলা শিক্ষা অফিসের জন্য বিদ্যালয় সংক্রান্ত কিছু প্রয়োজন হওয়ায় বিদ্যালয়ে যাই। পরে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার জন্য সিএনজি উঠি। সিএনজিতে একজন অজ্ঞাত লোক ছিল। ওই অজ্ঞাত ব্যক্তি আমার মুখে মধ্যে হঠাৎ করে চোখে মলম লাগিয়ে দেয়। আমার মুখে মাস্ক ছিল। মাস্ক খুলে নাকের মধ্যে মলম লাগিয়ে দেয়। আমি কিছুটা অচেতন হয়ে পড়লে আমার সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায় এবং আমাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্টচক্র। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।
রিপোর্টার্স২৪/মিতু